Ridge Bangla

সপ্তাহব্যাপী যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩৮, অস্ত্র ও মাদক উদ্ধার

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত সাত দিনে যৌথবাহিনীর পরিচালিত অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব অপারেশন পরিচালিত হয়েছে বলে জানায় আইএসপিআর।

অভিযানে সন্ত্রাসী, ডাকাত চক্র, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিসহ মোট ৩৮ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ৪৪ রাউন্ড গোলাবারুদ, আটটি ককটেল এবং দেশি-বিদেশি বিভিন্ন মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

This post was viewed: 31

আরো পড়ুন