Ridge Bangla

ভূকম্পনে আবারও কেঁপে উঠলো রাজধানী ঢাকা

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এ ভূকম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এই ভূকম্পণের মাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৩।

এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিটেও দেশে আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর পলাশ অঞ্চলে ছিল ওই কম্পনের উৎপত্তিস্থল, যার মাত্রা রিখটার স্কেলে ৩ দশমিক ৩।

এরও আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আরও শক্তিশালী ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রাজধানীসহ দেশের বহু এলাকায় অনুভূত ওই কম্পনের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী।

শুক্রবারের মাঝারি মাত্রার কম্পনে এখন পর্যন্ত সারাদেশে ১০ জনের প্রাণহানির তথ্য মিলেছে। পাশাপাশি আতঙ্কে ভবন থেকে দ্রুত বের হতে গিয়ে ও বিভিন্ন স্থাপনা থেকে ইট-পাথর ও দেয়াল ধসে পড়ায় চার শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা যায়।

This post was viewed: 27

আরো পড়ুন