Ridge Bangla

চাঁদপুরে যৌথ অভিযানে ৬০০ কেজি জাটকা উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের এক ঘণ্টার যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন সড়কে তল্লাশি চালিয়ে যাত্রীবাহী যান, ট্রাক ও পিকআপ থেকে মোট ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়।

পরে মাছগুলো স্থানীয় এতিমখানা ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ইমাম হোসেন। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসিম।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। উল্লেখ্য, ১ নভেম্বর থেকে শুরু হওয়া জাটকা সংরক্ষণ অভিযান চলবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। এই সময়ে নৌপথ ও স্থলপথে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ সময়ে জাটকা পরিবহন ও পাচার ঠেকাতে সড়ক ও নদীপথে প্রতিদিন কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ পরিবহন, বিক্রি বা মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন