Ridge Bangla

মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসী ‘রক্তচোষা জনি’ অস্ত্রসহ গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুর এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী মনির হোসেন ওরফে ‘রক্তচোষা জনিকে’ আটক করেছে র‍্যাব-২।

গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিশেষ অভিযানে তাকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম।

র‍্যাবের দাবি অনুযায়ী, জনি ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ওপর ভয়ভীতি সৃষ্টি করে চাঁদাবাজি, মারধর এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ত্র ও মাদকসহ জনিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সে সময়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক জানিয়েছিলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও ডাকাতিসহ অন্তত ১৪টি মামলার আসামি তিনি।

সম্প্রতি ক্ষমতার পালাবদলের পর মোহাম্মদপুরে কয়েকটি হত্যাকাণ্ড, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় আবারও জনির নাম সামনে আসে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে অনুসারীদের দিয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

This post was viewed: 34

আরো পড়ুন