Skip to main content

Ridge Bangla

ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড

টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরোনো মহারণ অ্যাশেজ। এটি প্রায় ১৫০ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পুরোনো মহারণ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট নিয়ে হয়ে থাকে এই মহারণ। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার পার্থে আগামী শুক্রবার শুরু হবে এই ঐতিহাসিক ম্যাচ। প্রায় দুই দিন আগেই বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দলে ফিরেছেন অধিনায়ক বেন স্টোকস। প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফিরলেন মার্ক উড। পার্থ টেস্টে ইংল্যান্ড পেস নির্ভর দল সাজিয়েছে। পেসারদের উপরই ভরসা ইংল্যান্ডের। জোফরা আর্চার, উড, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্সের সঙ্গে ফিট হয়ে ফেরা অধিনায়ক স্টোকস আছেন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন শোয়েব বশির। পাশাপাশি জো–রুটও স্পিন বল করে থাকেন।

ব্যাটিং বিভাগে তেমন চমক রাখা হয়নি। ফর্মে থাকা সবাইকে রাখা হয়েছে দলে। ওপেনার হিসেবে নামছেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি, মিডল অর্ডারে আছেন অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, স্টোকস এবং উইকেটকিপার জেমি স্মিথ।

ইংল্যান্ড স্কোয়াড:
বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার) ও মার্ক উড।

This post was viewed: 226

আরো পড়ুন