Skip to main content

Ridge Bangla

মেহজাবিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আমিরুল ইসলাম

ঢাকার ভাটারা থানায় দায়ের করা মামলার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক আফরোজা তানিয়ার আদালতে হাজির হয়ে মেহজাবিন ও তার ভাই আলিসান চৌধুরী জামিন আবেদন করেন।

মামলাটি দায়ের করেছেন আমিরুল ইসলাম। সামাজিক মাধ্যমে মেহজাবীন দাবি করেছেন, তিনি আমিরুলকে চেনেন না এবং বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি। জানা গেছে, আমিরুলের বাবার নাম মৃত সাদেক আলী। বর্তমানে তিনি ক্যান্টনমেন্ট থানার মানিকদির নামাপাড়ায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার ফতেহপুরে।

মামলার অভিযোগ অনুযায়ী, বাদী দীর্ঘদিন পরিচয়ের সুবাদে মেহজাবিনের নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার হিসেবে রাখার প্রলোভন দেখিয়ে মোট ২৭ লাখ টাকা নগদ ও বিকাশের মাধ্যমে প্রদান করেন। কিন্তু ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরতের দাবিতে গেলে, গত ১১ ফেব্রুয়ারি বাদীকে রেস্টুরেন্টে ডেকে গালাগালি ও হুমকি দেওয়া হয়। পরে মেহজাবিন ও তার ভাইসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন তাকে জীবননাশের ভয় দেখান।

ভাটারা থানা ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করার পর নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আগামী ১৮ ডিসেম্বর গ্রেপ্তারের সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে। মেহজাবিন ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, এ বিষয় সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কখনও এর সঙ্গে জড়িত নই। আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গণমাধ্যমের কাছে অনুরোধ, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করবেন না।

This post was viewed: 55

আরো পড়ুন