Ridge Bangla

প্রত্যাহার হওয়া ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে নতুন পদায়ন

দেশের বিভিন্ন জেলা থেকে প্রত্যাহার করা ২০ জন জেলা প্রশাসককে (ডিসি) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পুনরায় পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রথম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়- চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগে, মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাতকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এবং নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খাগড়াছড়ির ডিসি এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে পাঠানো হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগে, লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকারকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবং চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ে। এ ছাড়া নেত্রকোনার ডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে ভূমি মন্ত্রণালয়ে এবং কুমিল্লার ডিসি মো. আমিরুল কায়সারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়- পাবনার ডিসি মোহাম্মদ মফিজুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ে, রংপুরের ডিসি মোহাম্মদ রাবিউল ফয়সালকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এবং মাদারীপুরের ডিসি আফছানা বিলকিসকে কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, যশোরের ডিসি মো. আজহারুল ইসলামকে পাঠানো হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগে এবং ভোলার ডিসি মো. আজাদ জাহানকে পানি সম্পদ মন্ত্রণালয়ে। এ ছাড়া মো. ইসরাইল হোসেনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে, কুড়িগ্রামের ডিসি সিফাত মেহনাজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এবং বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব পেয়েছেন। সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে বিদ্যুৎ বিভাগে, বরিশালের ডিসি মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং রাঙামাটির ডিসি মোহাম্মদ হাবিব উল্লাহকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

This post was viewed: 32

আরো পড়ুন