Ridge Bangla

বিয়ে করলেন থ্রি ইডিয়েটস সিনেমার মিলিমিটার

বলিউডের কালজয়ী সিনেমা থ্রি ইডিয়টস-এর সেই ছোট্ট কলেজ সহকারী মিলিমিটার খ্যাত অভিনেতা রাহুল কুমার এবার ব্যক্তিগত জীবনকেও নতুন অধ্যায়ে প্রবেশ করালেন। তার হাসি ও উপস্থিতি চলচ্চিত্রপ্রেমীদের হৃদয় জয় করলেও এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার বিয়ে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রাহুল কুমার বিয়ে করেছেন তুরস্কের বাসিন্দা কেজিবান ডোগানের সঙ্গে। তাদের বিয়ের কিছু ছবি এবং একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

জানা যায়, দিল্লিতে এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে রাহুল কুমার ও কেজিবান ডোগান। এসময় তাদের পরিচয় এবং প্রেম প্রকাশ পায়। কেজিবান ডোগান জানিয়েছেন, তাদের পরিচয়ের সূচনা হয়েছিল থ্রি ইডিয়েটস সিনেমার মাধ্যমে। তিনি বলেন, আমি যখন সিনেমাটি দেখেছিলাম, তখন রাহুলকে টেক্সট করি। সে তখন অভিনেতা ছিল, মিলিমিটার চরিত্রে মনে আছে? এরপর আমাদের আলাপ শুরু হয়। এটি প্রায় ১৪ বছর আগের ঘটনা।

রাহুল কুমার ও কেজিবান ডোগান চলতি বছরের ৪ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরে তাদের সম্পর্ক ও সখ্য আরও দৃঢ় হয়। সম্প্রতি এই বিবাহের ছবি ও ভিডিও ভাইরাল হলে তাদের ফ্যানরা নতুনভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

This post was viewed: 31

আরো পড়ুন