Ridge Bangla

তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

সিলেটে চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় দিন শেষে ইনিংস ব্যবধানে বড় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মাহমুদুল হাসান জয়ের পর টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দারুন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশ ৮ উইকেটে ৫৮৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম অনিক আর মাহমুদুল হাসান জয়ের উদ্বোধনীতে ১৬৮ রানের জুটি গড়েন। ৮০ রান করে ফেরেন সাদমান।

এরপর বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক সেঞ্চুরির আশা জাগিয়েও ৮২ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। তারপরই আসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি। এই প্রথম টেস্টে দলের শীর্ষ ৪ ব্যাটসম্যানই ফিফটি করলো। ৪টি ছক্কা আর ১৪টি চারের সাহায্যে ২৮৬ বল মোকাবেলা করে এবং ৩৪৪ মিনিট মাঠে ধৈর্যের পরীক্ষা দিয়ে ১৭১ রানের এক ঝলমলে টেস্ট ইনিংস উপহার দেন মাহমুদুল হাসান জয়।

৫৮৭ রানে ইনিংস ঘোষণা করলে ৩০১ রানের লিড পায় বাংলাদেশ। জবাবে বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনে আইরিশরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায়। শেষ পর্যন্ত তৃতীয় দিনের শেষে ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। ৪ ও শূন্য রানে অপরাজিত আছেন অ্যান্ডি ম্যাকবার্ন ও ম্যাথিউ হ্যাম্পার। এখনও ২১৫ রানে পিছিয়ে আছে তারা। এতে চতুর্থ দিনেই বড় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস- ২৮৬ (৯২.২ ওভার); স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯; মিরাজ ৩-৫০, হাসান ২-৪৭
বাংলাদেশ ১ম ইনিংস- ৩৩৮/১ (৮৫ ওভার); জয় ১৬৯*, সাদমান ৮০*; হ্যামফ্রিস ১-৭৮
আয়ারল্যান্ড ২য় ইনিংস- ৮৬/৫ (২৯ ওভার); স্টার্লিং ৪৩, টেক্টর ১৮; হাসান ২-৮, তাইজুল ১-২৯

This post was viewed: 47

আরো পড়ুন