Ridge Bangla

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (বৃহস্পতিবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, দুপুরে তাঁর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ নানা ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন উত্তেজনা চরমে, তখনই প্রধান উপদেষ্টার এই ভাষণ। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা রাজনৈতিক দলগুলো এসব ইস্যুতে সরকারের সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে।

জানা গেছে, জামায়াতসহ আটটি দল বর্তমানে পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপি এবং তাদের জোটভুক্ত দলগুলো নির্বাচনের দিন গণভোট আয়োজন ও জুলাই সনদে “নোট অব ডিসেন্ট” সংক্রান্ত বিতর্ক নিয়ে মাঠে সরব রয়েছে।

এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠ দুই সহযোগীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ঘিরে আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

This post was viewed: 40

আরো পড়ুন