Ridge Bangla

আজকে ঢাকায় ১৪টি স্পটে অবস্থান নেবে ছাত্রশিবির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও লকডাউন প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রশিবির। বুধবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ছাত্রশিবিরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৭টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিল শেষে রাজধানীর ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান রাখা হবে। এ অবস্থান কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, আগুন-সন্ত্রাস ও অরাজকতা প্রতিহত করা।

আজাদের ফেসবুক পোস্টে বলা হয়েছে, গণহত্যাকারী ও ভারতের দালালদের জন্য নো মার্সি নীতি অবলম্বন করতে হবে। ছাত্রজনতা ও দেশবাসীকে খুনি হাসিনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে।

শিবির সূত্রে জানা গেছে, ১৪টি স্পটে অবস্থান রক্ষার সময় সদস্যরা স্থানীয় জনসাধারণ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করবেন। পাশাপাশি শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা রোধে প্রস্তুত থাকবেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই ছাত্রশিবিরের নেতাকর্মীরা নিজেদের দায়িত্বপূর্ণ অবস্থান গ্রহণ শুরু করেছেন। তাদের বক্তব্য, আমরা সাধারণ মানুষের জীবন, সম্পদ ও স্থাপনা রক্ষায় সবসময় প্রস্তুত। আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ দলের এই কর্মসূচি মূলত ঢাকায় জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা রুখতে নেওয়া উদ্যোগ। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

This post was viewed: 30

আরো পড়ুন