Ridge Bangla

মালাইকা অরোরার চিলগাম নাচ নিয়ে তুমুল বিতর্ক

বলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরা এবং গায়ক হানি সিংয়ের নতুন গান ‘চিলগাম’ সম্প্রতি প্রকাশিত হওয়ার পরেই তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে মালাইকার নাচের ধরনকে কেন্দ্র করে দর্শক ও নেটিজেনরা বিতর্কের ঝড় তুলেছেন।

ভিডিওতে দেখা যায়, হানি সিং গান গাইছেন, আর তার পাশে মালাইকা নাচ করছেন। তবে নাচের ধরন নিয়ে দর্শকরা প্রশ্ন তুলেছেন। অনেকেই বলছেন, নাচের মধ্যে কোনো শৈল্পিক আবেদন নেই, বরং তা অশ্লীল মনে হচ্ছে। সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন, এই নাচের মধ্যে কোনো মাধুর্য নেই, একে অশ্লীল বলা ছাড়া উপায় নেই। অন্য এক নেটিজেন প্রশ্ন করেছেন, এ নাচের মানে কী? কেন এমনভাবে নাচা হচ্ছে?

অনুরাগীদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেছে। তারা মনে করছেন, একসময় ‘ছাইয়া ছাইয়া’ কিংবা ‘থামা’ ছবির আইটেম গানে মালাইকা যেভাবে মুগ্ধতা ছড়িয়েছিলেন, ‘চিলগাম’-এ সেই জাদু অনুপস্থিত। বিশেষত চুইংগাম চিবানো এবং জিহ্বা বের করার ভঙ্গি দেখে অনেকে বিব্রত হয়েছেন।

কিছু নেটিজেন ভিডিওটি নিষিদ্ধ করারও দাবি তুলেছেন। একজন মন্তব্য করেছেন, এ ধরনের নাচ চরিত্রের সঙ্গে মানানসই নয়। মালাইকা হয়তো চরিত্র অনুযায়ী সঠিক নাচের আবহ ধরতে পারেননি। প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় চলছে।

বিতর্কে গায়ক হানি সিংও জড়িয়ে পড়েছেন। তবে এখন পর্যন্ত মালাইকা বা হানি সিং কেউই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি।

This post was viewed: 30

আরো পড়ুন