Skip to main content

Ridge Bangla

সূত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

রাজধানীর সূত্রাপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন তারিক সাঈদ মামুন (৫০) নামে এক ব্যক্তি। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ গুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, যার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে গুলি ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, হঠাৎ গুলির শব্দ শুনে তারা বাইরে গিয়ে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সূত্রাপুর থানা পুলিশকে জানানো হয়েছে। এদিকে, লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, নিহত মামুন পুরান ঢাকার কুখ্যাত ইমন-মামুন গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাং সংঘর্ষ বা পুরোনো দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে বলে জানা গেছে।

This post was viewed: 49

আরো পড়ুন