Ridge Bangla

আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। বিএনপি পক্ষের নেতৃত্বে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে আরও উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ, বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকে কর ও ব্যাংকিং খাতের সংস্কার, সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিএনপি প্রতিনিধিদল জোর দিয়ে উল্লেখ করেন, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থা অপরিহার্য।

আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতিগত দৃষ্টিভঙ্গির প্রশংসা করে এবং ভবিষ্যতে সংলাপ ও সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করে। এছাড়া তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক খাতে বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে আরও কার্যকরী নীতি প্রণয়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আইএমএফ ও বিএনপির এই সংলাপ দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে গণ্য হবে।

This post was viewed: 30

আরো পড়ুন