Skip to main content

Ridge Bangla

ফেদেরারকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ

সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ টেনিসের ইতিহাসে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম। ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের মধ্য দিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয় করে ইতোমধ্যে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে পেছনে ফেলেছেন তিনি। এবার আরেকটি বিশ্ব রেকর্ড গড়লেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।

গত ৯ নভেম্বর ২০২৫ ইং তারিখে গ্রীসের এথেন্সে ১০১তম এটিপি খেতাব জিতে ভেঙে দিলেন রজার ফেদেরারের একটি বিশ্বরেকর্ড। পেশাদার টেনিসে হার্ড কোর্টে সবচেয়ে বেশি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন সার্বিয়ান এই তারকা। হেলেনিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই শিরোপাটি ছিল জোকোভিচের ক্যারিয়ারের ১০১তম এটিপি শিরোপা। এই জয়ের ফলে তিনি জিমি কনর্স (১০৯) এবং রজার ফেদেরারের (১০৩) পর বিশ্বের তৃতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে ১০০টির বেশি এটিপি শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করেছেন।

অপরদিকে, এথেন্সের হেলেনিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার মাধ্যমে জোকোভিচ পেশাদার টেনিসে হার্ড কোর্টে জীবনের ৭২তম খেতাব জিতলেন। এর মাধ্যমে জোকোভিচ রজার ফেদেরারকে টপকে গেলেন এবং ফেদেরারের ৭১টি হার্ড কোর্ট শিরোপার রেকর্ড ভেঙে দিয়েছেন।

প্রায় ৩ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে লরেন্সো মুসেত্তিকে হারিয়ে ৩৮ বছর বয়সে এই শিরোপা জিতে জোকোভিচ উপরোক্ত দুটি রেকর্ড ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ রেকর্ড গড়েন। উন্মুক্ত যুগে এটিপি ট্যুরের ইতিহাসে কোনো একক ইভেন্টের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়েছেন।

অ্যাথেন্সে শনিবারের ফাইনালে মুসেত্তিকে ৪-৬, ৬-৩ ও ৭-৫ গেমে হারান জোকোভিচ। দুই শীর্ষ বাছাই খেলোয়াড়ের মধ্যে লড়াইটি চলে ২ ঘণ্টা ৫৯ মিনিট ধরে। প্রথম সেট ৪-৬ ব্যবধানে হেরে যান জোকোভিচ। পরের দু’টি সেট ৬-৩, ৭-৫ ব্যবধানে জিতে নেন। শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।

This post was viewed: 74

আরো পড়ুন