Ridge Bangla

রাশিয়া থেকে জ্বালানি কেনায় হাঙ্গেরিকে দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করলেন ট্রাম্প

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় মারাত্মক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল পূর্ব ইউরোপের দেশ হাঙ্গেরি। তবে সেই নিষেধাজ্ঞা থেকে এক বছরের জন্য অব্যাহতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৮ নভেম্বর) বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। এর ফলে হাঙ্গেরি রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখতে পারবে। তবে অন্যান্য দেশ একই পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে।

শুক্রবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ওয়াশিংটন সফরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই ট্রাম্প সাংবাদিকদের বলেন, হাঙ্গেরির জন্য ব্যতিক্রম রাখার বিষয়টি তিনি বিবেচনা করছেন। তিনি বলেন, “তার (ওরবান) জন্য অন্য কোনো জায়গা থেকে তেল ও গ্যাস আনা খুবই কঠিন।”

হাঙ্গেরি দীর্ঘদিন ধরেই রাশিয়া থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। ইউক্রেন যুদ্ধ চলাকালে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করলেও ওরবান সেই অবস্থান পরিবর্তন করেননি। এতে হাঙ্গেরির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছিল।

This post was viewed: 34

আরো পড়ুন