Ridge Bangla

নালিতাবাড়ী সীমান্তে জালনোটসহ গ্রেপ্তার ১

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মেহেদী হাসান নামে এক যুবককে জালনোটসহ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমবাগান সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মেহেদী হাসান নালিতাবাড়ীর মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালানো হলে মেহেদীসহ তিনজনকে ধাওয়া করা হয়। তার দুই সহযোগী পালিয়ে গেলেও মেহেদীকে আটক করা সম্ভব হয়। পরে তার শরীর তল্লাশি করে ২১টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, জব্দ করা নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি হওয়ায় খালি চোখে জাল বোঝা কঠিন। মেহেদীকে জিজ্ঞাসাবাদ চলছে এবং রোববার (৯ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে সর্বশেষ শেরপুরে পোস্ট অফিসের মাধ্যমে জালনোট লেনদেনের ঘটনা আলোচনায় আসার পর বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করে।

This post was viewed: 27

আরো পড়ুন