Skip to main content

Ridge Bangla

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে তিন বাহিনী প্রধানের আমন্ত্রণ

আসন্ন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন তিন বাহিনীর প্রধান।

শনিবার (১ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি সাংবাদিকদের জানান, তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী দিবসের মূল আয়োজনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

এ সময় প্রধান উপদেষ্টা আগামি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

This post was viewed: 61

আরো পড়ুন