রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ৩০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক মিছিলের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
This post was viewed: 43