Skip to main content

Ridge Bangla

মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মো. রাসেল (৩৫) নামে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সবজি বিক্রেতা শাহিন জানান, হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় রাসেলকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি ও পাশের দোকানদার তাইজুল মিলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ওসমান মাসুম বলেন, চন্দ্রিমা বাজারের পাশে মুরগির দোকান বসানো নিয়ে পেপার বাবু ও বিপ্লব নামে দুইজনের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে বিপ্লব ও তার বন্ধু রাসেল একসঙ্গে ভ্যানে বসে থাকার সময় দুর্বৃত্তরা এসে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে রাসেল মারা গেলেও মূল লক্ষ্য বিপ্লব বেঁচে যান। তিনি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং অভিযান চালিয়ে মূল হোতা পেপার বাবুসহ মোবারক নামে একজনকে আটক করে।

This post was viewed: 54

আরো পড়ুন