Ridge Bangla

ঢাকায় নেপালের প্রধান বিচারপতির আগমন

বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন নেপাল সুপ্রিম কোর্টের শীর্ষ পর্যায়ের বিচারপতি ও কর্মকর্তারা।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন নেপাল সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রীমতী স্বপ্না প্রধান মল্লা, বিচারপতি বিনোদ শর্মা এবং প্রধান রেজিস্ট্রার বিমল পাউডেল।

ঢাকা পৌঁছালে বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আমন্ত্রণে নেপালের এই প্রতিনিধিদল ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

This post was viewed: 59

আরো পড়ুন