Skip to main content

Ridge Bangla

রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, মালিকদের জরিমানা

রাজধানীর কাকরাইল এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল যানবাহনের অতিরিক্ত শব্দ ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নগরবাসীর জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।

অভিযানে মানমাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ সৃষ্টি ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮(১) বিধি অনুযায়ী ছয়টি যানবাহনের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, অভিযানের সময় শব্দদূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আরও ২২টি যানবাহনের চালক ও মালিককে সতর্ক করা হয় এবং পরামর্শ দেওয়া হয় যেন তারা শব্দের মাত্রা নিয়ন্ত্রণে রাখেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, নগরবাসীর জন্য শান্তিপূর্ণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এছাড়া, সব যানবাহনের মালিক ও চালকদের হাইড্রোলিক হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে।

This post was viewed: 64

আরো পড়ুন