Ridge Bangla

বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে

এএফসি এশিয়ান কাপের মূল পর্ব থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বর ২০২৫-এ ঘরের মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে হামজা, শমিতদের বাংলাদেশ।

নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে। অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’ (QuickeT)-এর মাধ্যমে ৯ নভেম্বর দুপুর ২টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। রোববার (২৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন।

ইকবাল হোসেন আরও জানান, আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথম ৪ ম্যাচ খেলে এখনও জয়শূন্য হ্যাভিয়ের কাবরেরার দল। প্রথমে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র, এরপর সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে যায়। সর্বশেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ।

This post was viewed: 74

আরো পড়ুন