Ridge Bangla

আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচ এম শাহাদাত হোসাইনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব এবং সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পুলিশের সংস্কার কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করেন। এছাড়া, রাষ্ট্রদূত আগামি জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে তার আগ্রহ ব্যক্ত করেন।

আইজিপি বাহারুল আলম বলেন, দেশে কর্মরত বিদেশি সংস্থা ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি রাষ্ট্রদূতকে পুলিশের সংস্কার কার্যক্রম এবং আসন্ন নির্বাচনের জন্য নেওয়া নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

This post was viewed: 50

আরো পড়ুন