Ridge Bangla

১০ বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটে ১০০ রানের ওপেনিং জুটি দেখল বাংলাদেশ

প্রায় এক দশক পর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০০ রানের ওপেনিং জুটি দেখল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাইফ হাসান ও সৌম্য সরকারের দারুণ ব্যাটিংয়ে এ অর্জন আসে। শেষবার ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন।

এরপর থেকে ওয়ানডে ক্রিকেটে ওপেনিং নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিল বাংলাদেশ। আজ সেই খরা কাটালেন সাইফ ও সৌম্য। দুজন মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ১৭৬ রান, যেখানে ১০০ রান আসে মাত্র ১৬ ওভারে। এই ইনিংসে তারা শুধু ১০ বছরের পুরোনো খরাই কাটাননি, বরং মিরপুরে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ডও ভেঙেছেন। আগের রেকর্ডটি ছিল ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের।

বাংলাদেশের সর্বশেষ ওপেনিং সেঞ্চুরি জুটি গড়েছিল ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে, তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে। সেই জুটির পর আজ সাইফ হাসান ও সৌম্য সরকার মিলে কাটালেন হোম অব ক্রিকেটে উদ্বোধনী জুটির সেঞ্চুরি খরা। ঠিক ৩১ মাস ও ৪৫ ইনিংস পর তিন অঙ্কের ওপেনিং জুটি দেখতে পেল বাংলাদেশ।

This post was viewed: 131

আরো পড়ুন