Skip to main content

Ridge Bangla

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের দায় এড়াতে পারে না কেউ: ইএবি সভাপতি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো পক্ষই দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি মোহাম্মদ হাতেম। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইএবি সভাপতি বলেন, “কার্গো ভিলেজের মালিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি), কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের তত্ত্বাবধায়ক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস হ্যান্ডলিং এজেন্ট—তিন পক্ষেরই এই ঘটনার দায় আছে। কেউই দায় এড়াতে পারে না।”

তিনি আরও বলেন, এ অগ্নিকাণ্ড প্রমাণ করেছে যে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

মোহাম্মদ হাতেম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেওয়ার আহ্বান জানান। যেসব পণ্যের বিমা ছিল না, তাদের জন্য সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তার দাবি জানান তিনি।

তিনি কার্গো ভিলেজকে আধুনিকায়ন ও সম্প্রসারণের পাশাপাশি ওষুধশিল্পের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা গুদাম স্থাপন, নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম নির্মাণ এবং গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড করার পরামর্শ দেন।

This post was viewed: 65

আরো পড়ুন