Skip to main content

Ridge Bangla

রানওয়ে থেকে ছিটকে মালবাহী বিমান পড়লো সমুদ্রে, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় বিমানবন্দরের দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে এমিরেটস ফ্লাইট ইকে-৯৭৮৮ মালবাহী বিমানটি দুর্ঘটনায় পড়ে। জানা যায়, বিমানটি দুবাই থেকে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি টহল গাড়িকে আঘাত করে এবং সমুদ্রে পড়ে যায়।

বোয়িং ৭৪৭ মডেলের কার্গো প্লেনটি রানওয়ে পেরিয়ে বেড়া ভেঙে টহল গাড়িটিকে সমুদ্রে ঠেলে দেয়। গাড়িতে থাকা দুই নিরাপত্তাকর্মী ঘটনাস্থলেই মারা যান। তবে বিমানের চারজন ক্রু সদস্য বেঁচে গেছেন বলে জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি উত্তর রানওয়েতে ঘটেছে। অন্য দুটি রানওয়ে সচল রয়েছে। ঘটনাটি হংকং বিমানবন্দরের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি।

বিমানবন্দরের অপারেশন নির্বাহী পরিচালক স্টিভেন ইউ জানান, “টহল গাড়িটি রানওয়ের বাইরে নিরাপদ দূরত্বে চলাচল করছিল। বিমানটি হঠাৎ দিক পরিবর্তন করে বেড়া ভেঙে গাড়িটিকে আঘাত করে সমুদ্রে ঠেলে দেয়।” তিনি আরও বলেন, “বিমানটি অবতরণের সময় কোনো বিপদ সংকেত দেয়নি। আবহাওয়া, রানওয়ে অবস্থা, বিমান ও ক্রু—সব বিষয়ই তদন্তের আওতায় আনা হচ্ছে।”

This post was viewed: 71

আরো পড়ুন