Skip to main content

Ridge Bangla

‘আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করা হয়েছে’- সামিরা খান মাহি

সম্প্রতি একটি মোটরসাইকেল কোম্পানির আয়োজিত ইভেন্টে খোলামেলা পোশাকে নাচ পরিবেশন করে সমালোচনার মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। তার পারফরম্যান্সের একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে শুরু হয় ব্যাপক বিতর্ক।

ভিডিওটিতে মাহিকে বডি ফিটিং পোশাকে নাচতে দেখা যায়, যা দর্শকদের একাংশ ভালোভাবে নেয়নি। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মাহি নিজেই। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় করার জন্য ভিডিওটি বিকৃতভাবে প্রচার করা হয়েছে।

মাহি বলেন, “আমি ইভেন্টে এক ঘণ্টার মতো পারফর্ম করেছি। পুরো নাচে অনেকগুলো মুদ্রা ছিল। কিন্তু সেখান থেকে কিছু অংশ জুম করে প্রচার করা হয়েছে, যেটা দেখতে খুব বাজে লেগেছে। এটা করা মোটেও ঠিক হয়নি।”

তিনি আরও বলেন, “অনেকেই ভেবেছেন আমি কস্টিউমের নিচে কিছু পরিনি। কিন্তু বিষয়টা একদমই তা না। আমি কস্টিউমের নিচে আরও দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউমটি বডি ফিটিং ছিল, তাই হয়তো এমনটা মনে হয়েছে।”

সামিরা খান মাহি আক্ষেপ করে বলেন, “আমাদের নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই। পারফরম্যান্সের একদিন আগে কস্টিউমটা হাতে পেয়েছিলাম। সে কারণে পরিবর্তনের সুযোগও ছিল না।”

This post was viewed: 60

আরো পড়ুন