Skip to main content

Ridge Bangla

বিলাসী জীবনযাপন ও পর্নো নেটওয়ার্কের তথ্য জানাল বাংলাদেশি পর্ন তারকা যুগল

বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেন সংস্থাটির গণমাধ্যম বিভাগের বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে পর্ন ভিডিও তৈরিতে ব্যবহৃত মোবাইল, ক্যামেরা, ট্রাইপডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

জসীম উদ্দিন খান বলেন, “গত বছরের মে মাসে তারা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রথম ভিডিও প্রকাশ করে। এখন পর্যন্ত ১১২টি ভিডিও প্রকাশিত হয়েছে, যা ২ কোটি ৬৭ লাখেরও বেশি বার দেখা হয়েছে। মাত্র এক বছরে তারা আন্তর্জাতিক পারফর্মারদের মধ্যে অষ্টম স্থানে উঠে এসেছে।” তিনি আরও জানান, তারা টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে ভিডিও প্রচার ও নতুন সদস্য সংগ্রহ করতেন। এমনকি নতুন সদস্য যুক্ত করলে অর্থ দেওয়ার প্রলোভনও দেখাতেন।

সিআইডি কর্মকর্তা বলেন, “দরিদ্র পরিবার থেকে আসলেও তারা বিলাসবহুল জীবনযাপন করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিলাসী জীবনের বহু ছবি পাওয়া গেছে, যা সমাজের জন্য নৈতিকভাবে উদ্বেগজনক।” তিনি জানান, তাদের উপার্জিত অর্থের উৎস ও প্রবাহ অনুসন্ধান চলছে। একইসঙ্গে তারা যাদের এই নেটওয়ার্কে যুক্ত করেছেন, তাদেরও শনাক্তের চেষ্টা চলছে।

This post was viewed: 112

আরো পড়ুন