Skip to main content

Ridge Bangla

মুম্বাই ছাড়ছেন পরিণীতি চোপড়া

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এখন নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। শিগগিরই মা হতে চলেছেন তিনি। রাজনৈতিক নেতা রাঘব চাড্ডার সঙ্গে তার প্রথম সন্তানের আগমনের খবর আগেই আগস্টে প্রকাশ্যে এসেছে। তখন থেকেই বলিউডের আলোচনার কেন্দ্রে পরিণীতি। তবে গুঞ্জন চলছে, সন্তান জন্মের পর কি অভিনয় থেকে দূরে সরে পুরোপুরি মুম্বাই ছাড়বেন এই তারকা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পরিণীতি মূলত বড় পর্দার মানুষ, তাই তার পেশাগত কেন্দ্র মুম্বাই। অন্যদিকে স্বামী রাঘব চাড্ডা রাজনীতির কারণে দিল্লিতে আছেন, এবং তার পৈতৃক বাড়িও দিল্লিতেই। বিয়ের পর থেকেই মুম্বাই-দিল্লি যাতায়াত চালিয়ে যাচ্ছিলেন পরিণীতি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও বেশিরভাগ সময় মুম্বাইতেই অবস্থান করেছিলেন তিনি।

তবে এবার সন্তানের জন্মের সময় পরিবারের সবাইকে পাশে পেতে দিল্লি গেছেন পরিণীতি। সেখানেই জন্ম নেবে তাদের প্রথম সন্তান।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে আয়োজিত অনুষ্ঠানেই বিয়ে হয়েছিল পরিণীতি ও রাঘবের। বিয়ের ছয় মাসের মধ্যেই এক অনুষ্ঠানে পরিণীতির কালো ঢিলেঢালা পোশাকে উপস্থিতি দেখে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ায়। সে সময়ে পরিণীতি খানিকটা ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করেছিলেন, “কাফতান মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা।”

This post was viewed: 64

আরো পড়ুন