Skip to main content

Ridge Bangla

এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশনসহ নতুন কর্মসূচি ঘোষণা

খালি প্লেট-বাটি হাতে ‘ভুখা মিছিল’ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা। মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা।

রবিবার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার মোড়ে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের প্রধান সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আগামীকাল থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচিতে যাচ্ছি। এ ছাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।’

এদিকে সরকার থেকে ৫ শতাংশ ভাতা সর্বনিম্ন ২ হাজার টাকা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে এটি প্রত্যাখ্যান করে ২০ শতাংশ ভাতার দাবিতে অনড় রয়েছেন শিক্ষকরা। আজিজী আরও বলেন, ‘যখন বাড়িভাড়া ২০ শতাংশ, ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করবে, তখনই চূড়ান্ত বিজয় হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেণি কার্যক্রমে ফিরে যাব না।’

আন্দোলনকারী শিক্ষক নেতারা জানান, তারা বিভিন্নভাবে শান্তিপূর্ণ আন্দোলন করছেন। তাদের কর্মসূচি একটি চলমান প্রক্রিয়া। গতকাল তাদের দুজন শিক্ষক ও একজন শিক্ষিকা অসুস্থ হয়েছেন। আজ আরও অনেকে অসুস্থ হয়েছেন।

This post was viewed: 63

আরো পড়ুন