Skip to main content

Ridge Bangla

নতুন লুকে আহান পান্ডে, হাজির হতে চলেছেন অ্যাকশনধর্মী চরিত্রে

‘সাইয়ারা’ খ্যাত অভিনেতা আহান পান্ডে বলিউডে ‘কৃষ কাপুর’ চরিত্রের মাধ্যমে পরিচিতি পান। ছবির সাফল্যের সঙ্গে খ্যাতির শীর্ষে পৌঁছলেও, থেমে থাকেননি ২৭ বছর বয়সী এই অভিনেতা। নতুন চ্যালেঞ্জ ও গভীর চরিত্রে অভিনয়ের খোঁজে এখন তিনি নিজেকে নতুনভাবে তৈরি করছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি আহান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। ছোট চুল, স্বল্প দাড়ি এবং লেদার জ্যাকেটে একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “এটা একটা কাট।” এই নতুন চেহারা স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে, ‘কৃষ কাপুর’কে তিনি ছাপিয়ে আরও এগিয়ে গেছেন।

এছাড়া জানা গেছে, আহান সম্প্রতি যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাকে দেখা যাবে পরিচালক আলী আব্বাস জাফরের পরবর্তী ছবিতে। আলী আব্বাস জাফর সাধারণত গুপ্তচরবৃত্তি ও অ্যাকশনধর্মী ছবি নির্মাণে পরিচিত। তাই জল্পনা, আহানও এই ছবিতে একেবারে নতুন, অ্যাকশনধর্মী চরিত্রে হাজির হবেন। তার বিপরীতে থাকছেন অভিনেত্রী শর্বরী ওয়াগ। আগামী বছর থেকে শুরু হবে ছবিটির শুটিং। ‘সাইয়ারা’তে অনীত পাড্ডার সঙ্গে আহানের রোম্যান্টিক কেমিস্ট্রি দর্শকের মনে গেঁথে গিয়েছে। এবার শর্বরী ও আহানের নতুন জুটি কতটা দাগ কাটতে পারে, সেটিই পরবর্তী বড় আকর্ষণ।

This post was viewed: 71

আরো পড়ুন