Skip to main content

Ridge Bangla

আত্মহত্যা নাকি অন্যকিছু? নিকি ক্যাটের মৃত্যু নিয়ে রহস্য

জনপ্রিয় মার্কিন অভিনেতা নিকি ক্যাটের মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের তৈরি হয়েছে হলিউডে। ৮ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের নিজ অ্যাপার্টমেন্টে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ভাড়া আদায়ের জন্য বাড়ির মালিক গেলে এই দৃশ্য দেখতে পান। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৪ বছর।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের অফিস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, নিকি ক্যাট আত্মহত্যা করেছেন।

শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করা এই অভিনেতা সবচেয়ে বেশি পরিচিতি পান মার্কিন ড্রামা সিরিজ ‘বস্টন পাবলিক’-এ হ্যারি সিনেট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এছাড়াও ‘ড্যাজড অ্যান্ড কনফিউজড’, ‘বয়লার রুম’, ‘ইনসমনিয়া’ এবং ‘দ্য ডার্ক নাইট’–এর মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করেন তিনি। বিশেষ করে চরিত্রাভিনেতা এবং খলনায়কের ভূমিকায় তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

নিকি ক্যাটের হঠাৎ এই মৃত্যুতে হলিউড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় তাকে স্মরণ করছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন।

This post was viewed: 69

আরো পড়ুন