Skip to main content

Ridge Bangla

শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত: মন্তব্য চিফ প্রসিকিউটরের

একটি হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির তুলনায় শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত— এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তিনি জানান, এটি বাস্তবায়ন সম্ভব নয়। তবুও, শেখ হাসিনাকে অন্তত একবার মৃত্যুদণ্ড না দেওয়া হলে তা অবিচার হিসেবে গণ্য হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যুক্তিতর্কের পর এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তাজুল ইসলাম। তিনি বলেন, “হেলিকপ্টার ব্যবহারের মাধ্যমে গুলি চালানোর এবং বোম্বিং করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এছাড়া হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেয়ার নির্দেশও দিয়েছেন।” প্রসিকিউটর আরও জানান, ভারতে পালিয়ে যাওয়ার পরও আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন তিনি।

তাজুল ইসলাম উল্লেখ করেন, “পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হলে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা হতো। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন; তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনালই দেবে।”

এ প্রসঙ্গে তিনি জানান, যুক্তিতর্কে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চাওয়ার পাশাপাশি, আসামিদের সম্পদ বিক্রি করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়েছে।

This post was viewed: 107

আরো পড়ুন