Skip to main content

Ridge Bangla

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার

চলতি মাসের প্রথম আট দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৮০ কোটি মার্কিন ডলার। এ ছাড়া গত বৃহস্পতিবার ১০টি ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক ১০ কোটি ৭০ লাখ ডলার ক্রয় করেছে। এর প্রভাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২ বিলিয়ন ডলারে (৩১.৯৪ বিলিয়ন)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ ২৭.১২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ৫ অক্টোবর দেশের মোট রিজার্ভ ছিল ৩১.৫ বিলিয়ন ডলার। সেই অনুযায়ী আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৬.৬২ বিলিয়ন ডলার। অর্থাৎ গত সপ্তাহে রিজার্ভ আরও বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ ব্যাংক ১৪টি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে দুই বিলিয়নের বেশি ডলার কিনেছে। নিলামে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৮০ পয়সা। এই ক্রয় প্রক্রিয়া মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

এক বছরের প্রবাসী আয় ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, যা আগের মাসের তুলনায় সাড়ে ১৬ কোটি ডলার বেশি। গত মার্চে প্রবাসী আয় রেকর্ড করা হয়েছিল ৩২৯ কোটি ডলারে। পরবর্তী মাসগুলোতে একক মাসে ৩০০ কোটি ডলার ছাড়েনি।

This post was viewed: 81

আরো পড়ুন