Skip to main content

Ridge Bangla

সাতক্ষীরার সীমান্তে ১৬ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন বিজিবির দেওয়া সাধারণ ডায়েরির বরাতে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর থেকে বাংলাদেশের শ্যামনগর, কাশিমাড়ী ও খুটিকাটা, চন্ডিপুর এবং খুলনার কয়রা উপজেলার ১৬ জনকে আটক করে বিএসএফ।

এদের মধ্যে ছিলেন মো. মোশারাফ ঢালী, মুসলিমা খাতুন, তার স্বামী ইউনুস আলী, সন্তান সিনহা খাতুন ও মোরসালিম গাজী, রিফাত হোসেন, শাহিনুজ্জামান, শারমিন সুলতানা, তার কন্যা সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন, তার ছেলে ফারজান নাবিল, আল আমিন, মোছা. রুবিনা খাতুন, মো. জিল্লুর রহমান, মোছা. ঝরনা পারভীন ও মো. আশিকুজ্জামান।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে সাধারণ ডায়েরির মাধ্যমে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। সাতক্ষীরা সদর থানার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রোববার সকালেই তাদের পরিচয় যাচাই-বাছাই সম্পন্ন করে প্রকৃত অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

This post was viewed: 63

আরো পড়ুন