Skip to main content

Ridge Bangla

আওয়ামী লীগ নেতা মুরাদ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, “মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নিপীড়নের একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে, গত ৬ এপ্রিল বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে এক ঝটিকা মিছিলে অংশ নেন শাহে আলম মুরাদ। বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত মিছিলটি পৌঁছায় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়, যা বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি করে।

This post was viewed: 45

আরো পড়ুন