Skip to main content

Ridge Bangla

শ্রীলঙ্কা থেকে শবনম ফারিয়ার হানিমুনের ছবি, নেটিজেনদের কটাক্ষ

আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন। কিছুদিন আগে তিনি পরিণয়ে আবদ্ধ হয়েছেন। শবনমের ঘরোয়া বিয়েতে অংশগ্রহণ করেছিলেন তার নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা। তিনি তানজিম তৈয়ব নামে একজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন তারা।

বিয়ের পর থেকেই ভক্তদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন শবনম ফারিয়া ও তার স্বামী। অভিনেত্রী জানিয়েছেন, হানিমুনের জন্য তারা মালদ্বীপে যাবেন। তবে মালদ্বীপ যাত্রার আগে শ্রীলঙ্কায় কিছু সময় কাটাচ্ছেন শবনম। সেই সময়ের একটি ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। প্রকাশিত ছবিতে নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই শবনমের লুক নিয়ে কটাক্ষ করেছেন, আবার অনেকে তাকে প্রশংসা ও বাহবা জানিয়েছেন। তবে অভিনেত্রী নিজে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।

গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী এভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় তাদের বিয়ে সম্পন্ন হয়। শবনম ফারিয়ার বর তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর করেছেন এবং দেশে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

This post was viewed: 73

আরো পড়ুন