Skip to main content

Ridge Bangla

অভিজ্ঞতা ছাড়াই এডুকেশন অফিসার নিয়োগ দেবে আশা

জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ‘এডুকেশন অফিসার’ পদে মোট আটজন কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য আবেদন শুরু হয়েছে ১০ এপ্রিল থেকে এবং চলবে ২২ এপ্রিল ২০২৫ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়মিত বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানটির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

পদের বিবরণ:

  • প্রতিষ্ঠানের নাম: আশা
  • পদের নাম: এডুকেশন অফিসার
  • পদসংখ্যা: ৮টি
  • চাকরির ধরন: পূর্ণকালীন
  • বেতন: মাসিক ৪২,৬০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা:

  • কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড
  • গ্র্যাচুইটি
  • বার্ষিক বেতন বৃদ্ধি
  • উৎসব ভাতা
  • বৈশাখী ভাতা
  • কর্মচারী গ্রুপ বেনিফিট ফান্ড

আবেদনের যোগ্যতা:

  • শিক্ষা বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • এমএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে
  • নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
  • বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে

অভিজ্ঞতা: এ পদে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা
কর্মক্ষেত্র: অফিস ভিত্তিক

আবেদনের শেষ তারিখ: ২২ এপ্রিল ২০২৫

This post was viewed: 53

আরো পড়ুন