Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে বাসে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

বাংলাদেশের প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। এরই মধ্যে চট্টগ্রামে আবারো ধর্ষণের শিকার হলেন এক যাত্রী। চট্টগ্রামে এক কিশোরী (১৪) যাত্রীকে বাসের ভেতর আটকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার  মামলায় বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন চালক মো. লোকমান ও তার সহকারী মো. হানিফ। এছাড়া বাসটির সুপারভাইজার মোবারক হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজ রাতে বলেন, গতকাল মঙ্গলবার কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রামে আসা এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। বাসটি নগরের বহদ্দারহাট বাস টার্মিনালে সন্ধ্যা সাড়ে ছয়টায় আসার পর ওই কিশোরীকে বাসের ভেতর আটকে রাখা হয়। পরে সেখানে চালক, তার সহকারী ও বাসের সুপারভাইজার ধর্ষণ করেন।

ওসি আরও বলেন, ঘটনার শিকার কিশোরী বিষয়টি পুলিশকে জানানোর পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সুপারভাইজারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় কিশোরী বাদী হয়ে থানায় মামলা করেছে উল্লেখ করে পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

This post was viewed: 53

আরো পড়ুন