Skip to main content

Ridge Bangla

‘দে দে পেয়ার দে ২’-এর টিজার দর্শকদের জন্য চমক

বলিউডের জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘দে দে পেয়ার দে’-এর সাফল্যের পর এবার আসছে সিক্যুয়েল ‘দে দে পেয়ার দে ২’। ২০১৯ সালে প্রথম অংশটি বক্স অফিসে দর্শকদের হৃদয় জয় করেছিল। নতুন এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৪ নভেম্বর।

সিনেমার টিজার প্রকাশের পরিকল্পনা করা হয়েছে ১২ অক্টোবর। সিনেমার এক সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছেন, নির্মাতারা ওই দিন টিজার প্রকাশ করতে চান। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয়, তবে এই তারিখটি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। সূত্র আরও জানায়, টিজারটি দর্শকদের জন্য ছবির মূল থিম, মজার মুহূর্ত এবং প্রধান চরিত্রগুলোর আভাস তুলে ধরবে। এর ফলে দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে।

প্রথম অংশে অজয় দেবগন, রাকুল প্রীত সিং এবং টাবু অভিনয় করেছিলেন। প্রথম ছবির গল্প ঘুরেছিল এক ৫০ বছর বয়সি বিবাহবিচ্ছিন্ন ব্যক্তি এবং ২৬ বছর বয়সি তরুণীর প্রেমের গল্পকে কেন্দ্র করে। দ্বিতীয় পর্ব পরিচালনা করেছেন অশুল শর্মা। এতে নতুন চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেতা আর মাধবন, যিনি রাকুলের বাবার ভূমিকায় অভিনয় করবেন। গল্পের মূল দ্বন্দ্ব এবার ঘুরবে অজয় দেবগন ও মাধবনের মধ্যে, কারণ রাকুলের চরিত্রের প্রেমিক তার বাবার বয়সের থেকেও বড়।

প্রযোজনা করছে লাভ ফিল্মস ও টি-সিরিজ। ইতিমধ্যে মুম্বাইয়ের একটি রেস্টোবারে ছবির প্রোমোশনাল গানের শুটিং সম্পন্ন হয়েছে। শুটিংয়ের ছবি ভক্তরা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যা ছবিকে ঘিরে উত্তেজনা আরও তীব্র করেছে। টিজার মুক্তির সঙ্গে সাথে এই উত্তেজনা আরও বৃদ্ধি পাবে।

This post was viewed: 64

আরো পড়ুন