Skip to main content

Ridge Bangla

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

পাবনার ঈশ্বরদী উপজেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে পাকশী রেলওয়ের এমএস কলোনির ৯ নম্বর বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার আয়নুল মাতব্বর (৪৫) এবং একই কলোনির বাসিন্দা দুলাল মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর শাখিউল আজম।

পুলিশ জানায়, আয়নুল মাতব্বর নিজ অটোরিকশাটি চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে বাঁচাতে গিয়ে ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

This post was viewed: 59

আরো পড়ুন