Skip to main content

Ridge Bangla

অমর একুশে বইমেলা স্থগিত করল বাংলা একাডেমি

আগামী ১৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও স্থগিত করা হলো অমর একুশে বইমেলা। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বইমেলা নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের মতামত বিবেচনায় নিয়ে বাংলা একাডেমি বইমেলার নির্ধারিত তারিখ স্থগিত করেছে।

বাংলা একাডেমি জানায়, প্রকাশক ও অংশীজনদের সঙ্গে আলোচনার পর বইমেলার নতুন তারিখ ঘোষণা করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন-পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ আয়োজন নিশ্চিত করার চেষ্টা থাকবে।

এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে ঐ বছরের অমর একুশে বইমেলা ভিন্ন সময়ে করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই হিসেবে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে মেলা শুরু করার তারিখ নির্ধারণ করা হয়। তবে নির্বাচনের কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো।

This post was viewed: 65

আরো পড়ুন