Skip to main content

Ridge Bangla

সিলেটের একাধিক এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের কারণে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজ চলছে। এ কারণে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে রয়েছে—পুলিশ লাইনস, ভাতালিয়া, নবীন আবাসিক এলাকা, ভাঙ্গাটিকর, লালাদিঘীর পাড়, ইগুলাল রোড, কুয়ারপাড়, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারি কলোনি। এ ছাড়া লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিকেল রোড, কাজলশাহ, মুন্সিপাড়া, মধুশহীদ, রিকাবীবাজার, দরগা মহল্লা, শাপলার গলি, উদ্দ্যম আবাসিক এলাকা, নয়াপাড়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আবাসিক এলাকা, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, সুরাম আবাসিক এলাকা, প্রেসক্লাব, মীরের ময়দান, কেওয়া পাড়া, ডিজিএফআই অফিস ও সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরসহ আশপাশের এলাকাগুলোতেও বিদ্যুৎ থাকবে না।

পিডিবি জানিয়েছে, নির্ধারিত কাজ দ্রুত শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। একই সঙ্গে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, এই উন্নয়নকাজ শেষ হলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন হবে। ফলে গ্রাহকরা দীর্ঘমেয়াদে উন্নতমানের সেবা পাবেন।

This post was viewed: 74

আরো পড়ুন