Skip to main content

Ridge Bangla

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে মহুয়া কমিউটার ট্রেনে কাটা পড়ে রাকিবুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন ছাড়ার পর আউটার সিগন্যালের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম। নিহত রাকিবুল ইসলাম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের রামচন্দ্রনগর গ্রামের হায়দারুল ইসলামের ছেলে।

নিহতের চাচাতো ভাই রিপন মিয়া জানান, রাকিবুল এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ঘটনার দিন হয়তো অসাবধানতাবশত তিনি রেললাইনের খুব কাছাকাছি চলে যান এবং ট্রেনের ধাক্কায় নিহত হন। রেলওয়ে পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

This post was viewed: 45

আরো পড়ুন