Skip to main content

Ridge Bangla

নেতৃত্বে পরিবর্তন: চা বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আহমেদ

বাংলাদেশ সেনাবাহিনীর সদ্য পদোন্নোতিপ্রাপ্ত কর্মকর্তা মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদকে বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগের অংশ হিসেবে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হিসেবেই দায়িত্ব গ্রহণ করবেন মেসবাহ উদ্দিন আহমেদ।

This post was viewed: 77

আরো পড়ুন