Skip to main content

Ridge Bangla

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ফিলিপাইনে আরসিবিসি’র ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) থেকে ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত হয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডির তথ্য অনুযায়ী, বাজেয়াপ্ত অর্থ দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। দীর্ঘদিনের আইনি লড়াই ও আন্তর্জাতিক সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে বলে জানিয়েছেন তারা।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। সুইফট কোড ব্যবহার করে এসব অর্থ ফিলিপাইনে স্থানান্তর করা হয়েছিল।

ঘটনার পর ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্য প্রযুক্তি আইনের ধারায় মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন।

This post was viewed: 110

আরো পড়ুন