Ridge Bangla

আলোচনার আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না জার্মানি: পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি ও ফিলিস্তিনিরা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য আলোচনা না করা পর্যন্ত জার্মানি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। ফ্রাঙ্কফুর্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রাক্কালে জার্মানি এ ঘোষণা দিয়েছে।

রোববার অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ধারণা করা হচ্ছে, ফ্রান্সও এই অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এই স্বীকৃতির মূল লক্ষ্য গাজায় ইসরাইলের অভিযানের ওপর চাপ সৃষ্টি করা। ইসরাইলের এই অভিযানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং সেখানকার বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে। ইসরাইলের মিত্রদের কাছ থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেন, “একটি আলোচনার মাধ্যমে দ্বি-রাষ্ট্রীয় সমাধান হল সেই পথ, যা ইসরাইলি ও ফিলিস্তিনিদেরকে শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে পারে।” তিনি আরও বলেন, জার্মানির জন্য ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি প্রক্রিয়ার শেষেই আসবে। তবে এই প্রক্রিয়াটি এখনই শুরু হওয়া উচিত।

This post was viewed: 61

আরো পড়ুন