জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রায় দশ দিন সেখানে অবস্থান শেষে আগামী ৩০ সেপ্টেম্বর বিকেলে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) পবন চৌধুরী এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তায় উল্লেখ করা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আজ রাতের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে বার্তায় জানানো হয়।
বিদেশে অবস্থানকালে কমিশন-সংক্রান্ত যেকোনো তথ্য বা যোগাযোগের জন্য সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
This post was viewed: 60