Ridge Bangla

টানা তিন দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে ১২ দিন

অক্টোবরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর ছুটির পর ৩ ও ৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট তিন দিনই থাকবে অবকাশ।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকছে আরও দীর্ঘ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত স্কুল-কলেজসহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো টানা ১২ দিন বন্ধ থাকবে।

শিক্ষার্থীদের বাড়তি আনন্দের বিষয় হলো— ছুটির তালিকায় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মী পূজার ছুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এ সময়ে শিক্ষার্থীরা ধর্মীয় ও সাংস্কৃতিক নানা উৎসব উপভোগ করতে পারবে। এছাড়া ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত শিক্ষার্থীরা আরও দুই দিন আগে থেকেই ছুটির স্বাদ পাবে। ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষেও ঐচ্ছিক ছুটি থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির সময়সূচি পৃথকভাবে নির্ধারিত হবে। যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো সরকারি ও স্বায়ত্তশাসিত, তাই তাদের ছুটি নির্ধারণ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভা। সরকারি চাকরিজীবীদের জন্য টানা ছুটি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি— উভয়ই সামনের দিনগুলোতে উৎসবের আমেজ বাড়িয়ে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

This post was viewed: 38

আরো পড়ুন